ছবি:সংগৃহীত
বিনোদন

আজ আমাদের দুই জীবন এক হলো: রাফসান সাবাব

আমার বাঙলা ডেস্ক

প্রেমের গুঞ্জনকে সত্য করে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।

বুধবার (১৪ জানুয়ারি) শোবিজ অঙ্গনে বহুল আলোচিত সম্পর্কটি আনুষ্ঠানিক পরিণয় হয়েছে।

বিয়ের বিষয়টি স্যোশাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব।

ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’

রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ পাড়ায় চর্চা অনেক দিনের। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে বরাবরই কৌতূহল জাগাতো। তবে সব সময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন তারা।

বিয়ের এই ঘোষণার মাধ্যমে সেই রহস্যের ইতি টানলেন এই তারকা দম্পতি।

এদিকে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি, পাশাপাশি আলোচনার শীর্ষে। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় গত কয়েক বছরখানেক আগে। মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে, সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ...

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সোমবার খুলছে অফিস, আদালত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি-বেসরকার...

দিয়াবাড়িতে মেট্রোরেল প্রাঙ্গণে গরুর হাট: জাতীয় সম্পদ বিসর্জন !

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের সরকারি সম্পত্তি ধ্বংসের মূল হ...

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু!

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্প্রতি পোস্ট ডেলিভারি...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক 

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাসেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শ...

’যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে ‘আস্থা নেই’: গালিবাফ

ইরাননের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘বাস্তব ও...

মাস শেষ না হতেই ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য!

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোস...

সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান প্রধান মন্ত্রীর

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে সরকারকে সফল করত...

দিয়াবাড়িতে মেট্রোরেল প্রাঙ্গণে গরুর হাট: জাতীয় সম্পদ বিসর্জন !

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের সরকারি সম্পত্তি ধ্বংসের মূল হ...

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে দিল সন্ত্রাসীরা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা