ছবি: সংগৃহীত
সারাদেশ

সেনা অফিসার তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ আসামীর যাবজ্জীবন

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড (ফাঁসি) এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপরাধে সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
​আজ বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) এর বিচারক আবুল মনসুর ছিদ্দিকী চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
​উল্লেখ্য ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় সংঘটিত একটি ডাকাতির খবর পেয়ে অভিযানে যায় সেনাবাহিনী। অভিযানে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন ২৩ বছর বয়সী তরুণ এই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​ এই নৃশংস হত্যাকাণ্ডের পর, ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও হত্যার অভিযোগে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। একই ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি পৃথক মামলা করেন।
​পরবর্তীতে তদন্তে ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় প্রাথমিক এজাহারভুক্ত ১৭ আসামির মধ্য থেকে ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়। তবে তদন্তে নতুন করে আরও ৭ জনের জড়িত থাকার প্রমাণ মেলায় তাদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ চার মাস নিবিড় তদন্তের পর ২০২৫ সালের ১৯ জানুয়ারি ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
বিজ্ঞ ​আদালতে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আজ এই রায় দেওয়া হলো। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা