সারাদেশ

নদীগর্ভে হারাচ্ছে জনপদ, আতঙ্কে হাজারো মানুষ

সুলায়মান আল মাহমুদ,উলিপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি:

উলিপুরে ধরলা-ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙন রোধে মানববন্ধন, অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এলাকার ক্ষতিগ্রস্ত জনগন। প্রতিদিন একটু একটু করে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, স্কুল-কলেজ, বাজার ও সরকারি স্থাপনা। ঘুম ভাঙলেই নতুন করে ভাঙনের খবর—এমন আতঙ্ক নিয়েই দিন কাটছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার নদীতীরবর্তী মানুষের। ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন থেকে রক্ষা পেতে অবশেষে রাস্তায় নেমেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ এবং নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহি, ইউপি সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা জানান, ইসলামপুর গ্রামের রসুলপুর পাড়া, হিন্দুপাড়া, মাঝিপাড়া ও কানাপাড়া এলাকায় গত এক বছরে ভয়াবহ ভাঙনে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। এতে দুই শতাধিক ঘরবাড়ি, প্রায় ৫০০ একর কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস ও ধর্মীয় উপাসনালয় বিলীন হয়েছে।

তাদের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না থাকায় দিন দিন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। একই সঙ্গে নদীতীর সংরক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ না করা হলে সহস্রাধিক ঘরবাড়ি, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাজার হাজার একর কৃষিজমি নদীগর্ভে হারিয়ে যেতে পারে।

মানববন্ধন থেকে অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদীতীর সংরক্ষণ কাজে স্বচ্ছতা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।
আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা