সারাদেশ

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সুন্দরগঞ্জ, ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ‎

‎হাবিবুল্লাহ্ সরকার, ‎সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা ও ফসলি জমি। ভেঙে পড়েছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ও গাছ। এতে উপজেলার প্রায় ৮০ হাজার বিদ্যুৎ গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছেন।

‎রোববার (১৮ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। রাতভর ঝড়ের আতঙ্কে নির্ঘুম সময় কাটান স্থানীয় বাসিন্দারা।

‎সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলকা ,দহবন্দ এবং শান্তিরাম ইউনিয়নের বিভিন্ন এলাকা। ঝড়ে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩৫ বছরের পুরোনো একটি বিশাল বটগাছ উপড়ে বিদ্যালয় ভবনের ওপর পড়ে। এতে বিদ্যালয়ের অফিস কক্ষসহ অন্তত চারটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পৌরশহরের মীরগঞ্জ বাজারে একটি বড় বটগাছ হেলে পড়ে কয়েকটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে।

‎বাহিরগোলা মোড় থেকে বাইপাস সড়ক, হাসপাতাল রোড, গাজিরকুড়া, আলুটারী, উত্তর ধুমাইটারি, দক্ষিণ ধুমাইটারি, জরমনদী ও গোপালচরণসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলকা ইউনিয়নের চাঁন্দের মোড়েও একটি বড় গাছ সড়কের ওপর ভেঙে পড়ে, যার ফলে ওই এলাকার যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।ঝড়ে অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিতে অনেক কৃষকের পাকা ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

‎বেলকা ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে বেশি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির পাশাপাশি বৈদ্যুতিক অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে।

‎সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক আব্দুল বারী জানান, ঝড়ে হাসপাতাল এলাকা ও উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে অন্তত ১২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং আরও ৪টি খুঁটি হেলে পড়েছে। এছাড়া ২০ থেকে ৩০টি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে ও বহু মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মেইন লাইন চালু করা সম্ভব হয়নি এবং উপজেলার প্রায় ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

‎তিনি আরও বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ৪৫ জন কর্মী কয়েকটি দলে বিভক্ত হয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর কাজ করছেন।"

‎স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বাবু বলেন, "কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও দোকানপাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকায় দুর্ভোগ নেমে এসেছে।"

‎দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার জানান, তার ইউনিয়নে অন্তত ৩৫ থেকে ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫ থেকে ৭টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গাছপালা, পানের বরজ ও ফসলি জমির ক্ষতি হয়েছে।

‎সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, "এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।"

‎এদিকে ঝড়ের পর থেকে দুই দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ। বিশেষত বেলকা ইউনিয়নসহ প্রত্যন্ত এলাকার বাসিন্দারা দীর্ঘ বিদ্যুৎহীনতায় অসহনীয় গরম ও নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে মারাত্মক বিঘ্নের শিকার হচ্ছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে বিএসএফ- বিজিবি গোলাগুলি, ফের উত্তেজনা

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প...

২০২৫ সালে ২৮ হাজার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে ৩.৫ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা

দেশজুড়ে অগ্নি ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বা...

কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা ২০২৬ উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা (১৯-২১ মে) উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্...

‎গরু দেওয়ার নামে রাজু ডাক্তারের প্রতারণা, ফাঁদে শতাধিক পরিবার

‎বাপের বাড়ির জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন রোসনা বেগম। স্বপ্ন ছিল একটাই...

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সুন্দরগঞ্জ, ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ‎

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির...

‎গরু দেওয়ার নামে রাজু ডাক্তারের প্রতারণা, ফাঁদে শতাধিক পরিবার

‎বাপের বাড়ির জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন রোসনা বেগম। স্বপ্ন ছিল একটাই...

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা (১৯-২১ মে) উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্...

সীমান্তে বিএসএফ- বিজিবি গোলাগুলি, ফের উত্তেজনা

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প...

২০২৫ সালে ২৮ হাজার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে ৩.৫ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা

দেশজুড়ে অগ্নি ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা