সারাদেশ
দাম না পেয়ে ক্ষোভ

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কুষ্টিয়া প্রতিনিধি:

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ ও লোকসানের মুখে পড়েছেন কুষ্টিয়ার মিরপুরের চাষিরা। তামাক কোম্পানীগুলোর সিন্ডিকেট এবং বাজারে সঠিক দাম না পেয়ে এবার মাঠের তামাক ঘরে না তোলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ফসলের মাঠেই উৎপাদিত শুকনো তামাকে আগুন ধরিয়ে দিয়েছেন কয়েক শত কৃষক। একই সাথে আর কখনোই এই ক্ষতিকর ও অলাভজনক তামাক চাষ করবেন না বলে সমবেতভাবে কান ধরে তওবা করেছেন তারা।

স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা যায়, কোম্পানীগুলোর নানা প্রলোভনে পড়ে এবং অধিক লাভের আশায় বুক বেঁধে চলতি মৌসুমে কুষ্টিয়ার মিরপুর অঞ্চলের বিস্তীর্ণ মাঠে তামাকের আবাদ করেছিলেন তারা। কিন্তু এখন তামাক বিক্রির চূড়ান্ত সময়ে এসে দেখা যাচ্ছে চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাজারে তামাকের ন্যায্য দাম নেই, উল্টো সিন্ডিকেটের কারণে উৎপাদন খরচ তোলাই অসম্ভব হয়ে পড়েছে।

কৃষকদের অভিযোগ, তামাক কোম্পানীগুলো গ্রেড নির্ধারণের নামে কৃষকদের ঠকাচ্ছে এবং ইচ্ছেমতো কম দামে তামাক কিনছে। সার, কীটনাশক, শ্রমিকের মজুরি এবং জ্বালানির চড়া দাম দিয়ে তামাক উৎপাদন করে এখন ঋণের বোঝা মাথায় চেপেছে সাধারণ চাষিদের।

এদিন মিরপুরের একটি মাঠে ক্ষুব্ধ কৃষকরা একত্রিত হয়ে জড়ো হন। সেখানে তারা তামাক চাষের ওপর তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে উৎপাদিত তামাকের স্তূপে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলন্ত অবস্থায় কৃষকরা সমবেত কণ্ঠে কান ধরে প্রতিজ্ঞা করেন— "কষ্টের ফসলের দাম না দিয়ে যারা আমাদের পথে বসায়, সেই তামাক চাষ আর করব না। কান ধরে তওবা করলাম, আর নয় তামাক চাষ।"

ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাত-দিন এক করে তামাকের পেছনে খাটলাম। বিষাক্ত ধোঁয়ায় শরীর শেষ করলাম। এখন কোম্পানীগুলো সিন্ডিকেট করে দাম দিচ্ছে না। আমাদের খরচের টাকাই উঠছে না। এমন তামাক চাষ করার চেয়ে না করা অনেক ভালো। এবার তামাকে আগুন দিয়ে তওবা করলাম, আর কোনোদিন এই বিষের চাষ করব না।"

চাষিরা জানান, তামাক চাষে যে পরিমাণ চড়া খরচ ও খাটুনি হয়, সেই তুলনায় অন্যান্য রবিশস্য বা সবজি চাষ অনেক বেশি নিরাপদ ও লাভজনক। তামাক বর্জন করে তারা এখন থেকে ধান, ভুট্টা, সরিষা ও শাকসবজি চাষের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, তামাক কোম্পানীগুলোর একচেটিয়া সিন্ডিকেটের কারণেই কৃষকরা আজ বাধ্য হয়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। কৃষকদের এই লোকসান থেকে বাঁচাতে এবং তামাকের বিকল্প খাদ্যশস্য চাষে উদ্বুদ্ধ করতে সরকারের কৃষি বিভাগকে দ্রুত বীজ, সার ও কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা