সারাদেশ

চট্টগ্রামে জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। গতকাল শনিবার (১৬ মে) এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫), ফেনীর ছাগলনাইয়া উপজেলার সালধর এলাকার জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং ফেনীর পরশুরাম থানার হাসানুর রাহি (১৯)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে জাল টাকা বিক্রির উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছে জানতে পেরে র‍্যাব সদস্যরা উপস্থিত হলে আছান উল্লাহ পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকায় আরেকটি অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা