ছবি: সংগৃহীত
বিনোদন

মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

আমার বাঙলা ডেস্ক

বলিউডে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়, তবে কিছু সম্পর্ক ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালেই নাকি নতুন জীবনে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সব ইঙ্গিত বলছে, বিয়ের পর তিনি যুক্ত হবেন মোদি পরিবারে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, শ্রদ্ধার জীবনের বিশেষ মানুষ হলেন চিত্রনাট্যকার রাহুল মোদি। প্রকাশ্যে খুব একটা না এলেও বলিউডের অন্দরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে। একাধিক সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত পার্টি ও ঘরোয়া আড্ডায় একসঙ্গে দেখা গেছে এই দুজনকে।

নিজের ব্যক্তিগত বিষয় বরাবরই আড়ালেই রাখতে পছন্দ করেন শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তরে তার ছোট্ট একটি মন্তব্য—“আমি বিয়ে করছি”—নতুন করে জল্পনাকে আরও জোরালো করে তোলে।

রাহুল মোদি পর্দার আড়ালের একজন সফল নাম। জনপ্রিয় একাধিক হিট ছবির চিত্রনাট্য ও পরিচালনা টিমের সঙ্গে যুক্ত থেকে তিনি ইতোমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। গ্ল্যামারের বাইরে থেকেও বলিউডে যে শক্ত অবস্থান তৈরি করা যায়, তার উদাহরণ তিনি নিজেই।

প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় বিয়ে। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হবে এই যুগলের।

যদিও শ্রদ্ধা বা রাহুল কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে নেপথ্যে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস...

৩৬ বছর পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়: ঐতিহাসিক নির্বাচনে আসছে পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘ...

চকবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতেঅস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার পুলিশ ও সেনাবাহিনী।

লাইফস্টাইল
বিনোদন
খেলা