ছবি: সংগৃহীত
বিনোদন

নিজের শর্তেই কাজ করেন মিমি, আপস নেই পারিশ্রমিকেও

আমার বাঙলা ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী স্পষ্টভাষী হিসেবেই বরাবর পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে অকপট মত প্রকাশ করলেন তিনি। জানালেন, কাজের মান ও সম্মান—এই দুই জায়গায় কোনো রকম আপস করতে রাজি নন অভিনেত্রী।

মিমির কথায়, সময়ের সঙ্গে তিনি অনেক বেশি কৌশলী হয়েছেন ঠিকই, কিন্তু সত্যি কথা মুখের ওপর বলার অভ্যাস এখনো বদলায়নি। তাঁর দাবি, কাজের প্রতি সম্পূর্ণ নিবেদন থাকলে পারিশ্রমিক নিয়ে ছাড় দেওয়ার কোনো কারণ নেই। সেই কারণেই অনেক সময় কাজের সুযোগ হাতছাড়া হয় বলেও অকপটে স্বীকার করেন তিনি।

অভিনেত্রী বলেন, “অনেকে আমাকে কাজে ডাকেন না, কারণ আমি পারিশ্রমিকের ক্ষেত্রে দরদাম করি না। আমি যদি শতভাগ দিই, তাহলে আমার প্রাপ্য নিয়েই কেন প্রশ্ন উঠবে?”

ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মিমি। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র ‘পুপে’ চরিত্র আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। সেই সাফল্যের পর কেন আর তেমনভাবে টেলিভিশনে তাঁকে দেখা যায়নি—এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘পুপে’ ছিল একেবারেই ঋতুপর্ণ ঘোষের ভাবনার ফসল, সেই ম্যাজিক অন্য কারো পক্ষে তৈরি করা সম্ভব নয়।

তিনি আরও জানান, ক্যারিয়ারের একেবারে শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি নিজের সৌভাগ্য হিসেবেই দেখেন।

ইন্ডাস্ট্রির বাস্তবতা প্রসঙ্গে মিমি বলেন, “আমি মেনে নিয়েছি, এই ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই, যাঁদের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। তাই আমাকে ভেবে আলাদা করে গল্প লেখা হবে, এমনটা আশা করি না। যে কাজের অফার আসে, সেখান থেকেই নিজের পছন্দ অনুযায়ী বেছে নিই।”

স্পষ্ট বক্তব্য, আত্মসম্মান আর নিজের জায়গায় অনড় থাকার মানসিকতাই যে আজও মিমি চক্রবর্তীর পরিচয়—সেই কথাই যেন আবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা