সংগৃহিত
বিনোদন
পূর্বাভাস দিয়েছিলেন রাফী

তুফান’র পোস্টারে ঝড় তুললেন শাকিব

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফী আগেই পূর্বাভাস দিয়েছিলেন- আজ বিকেলে ৪টায় বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর চৈতালী তুফান বয়ে যেতে পারে। এরপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন কী চমক নিয়ে আসছেন রাফী?

বুধবার (২৭ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তুফান’ সিনেমার শাকিব খানের ফার্স্টলুক প্রকাশ করলেন তিনি। যে পোস্টারকে ঘিরে অন্তর্জাল তুফানি বেগে ঝড় বইতে শুরু করেছে।

ওই পোস্টারে দেখা গেছে, একটি অভিজাত আসনে বসে পায়ের ওপর পা তুলে রয়েছেন শাকিব খান। ঘাড়অব্দি এলোমেলো চুল, চোখে সানগ্লাস, গালে চাপ দাঁড়ি আর ঠোঁটে সিগারেট। পরনে সাদা শার্টের ওপর কালো ব্লেজার। গলায় পরেছেন কালো লকেটের চেইন। তার সামনে রয়েছে একটি একে-৪৭ বন্দুক।

রাফী আগেই জানিয়েছিলেন, ‘তুফান’ সিনেমা একজন গ্যাংস্টারের গল্পকে কেন্দ্র করে। শাকিবের এই লুক প্রকাশ্যে আসার পরে সেই জল্পনা আরও সত্যি হলো।

শাকিব ভক্তরা এক কথায় লুফে নিয়েছে প্রিয় তারকার এমন দুর্ধর্ষ লুক। রাফী ও শাকিব জুটি মিলে যে বাংলা সিনেমায় দারুণ এক মাইলফলকের সৃষ্টি করতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে দিন কয়েক আগে শাকিবের রোজার ঈদের একমাত্র সিনেমা ‘রাজকুমার’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। হিমেল আশরাফ নির্মিত সেই ছবির পোস্টার দর্শকের সাড়া পেয়েছে। কিন্তু তুফানের পোস্টার সেইসবকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশের আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ যৌথভাবে প্রযোজনা করছে ‘তুফান’। এতে শাকিবের সঙ্গে আছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ছবিতে বিশেষ চমক হিসেবে হাজির হতে পারেন টলিউড তারকা যিশু সেনগুপ্ত। ছবিটি নির্মাণ করবেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা