সংগৃহিত
বিনোদন
ঈদের টেলিফিল্ম

আহসান হাবিব সকালের ‘ওয়েটিং ফর লাভ’

সাজু আহমেদ: দেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ আহসান হাবিব সকাল। তরুণ নাট্যকার। তার রচিত অসংখ্য নাটক, টেলিফিল্ম ধারাবাহিক দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। একজন ভাল গল্পকার ও নাট্যকার হিসেবেই বেশ জনপ্রিয় তিনি। এর বাইরে একজন মানবিক এবং বন্ধুবৎসল মানুষ তিনি। নাটক রচনার বাইরে প্রথমবারের মত নির্মাতা হিসেবে মিডিয়ায় নিজের নাম লেখালেন সকাল। আসন্ন ঈদুল ফিতরের অনুষ্ঠান মালায় সপ্তম দিন রাত ১১-২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আহসান হাবিব সকালের রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’। ব্লু হ্যাভেন কমিউনিকেশনের প্রযোজনা ও পরিবেশনায় ‘ওয়েটিং ফর লাভ’ টেলিফিল্মেও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী, নাদিয়া আফরিন মীম, রকি খান, শ্যামলী, আরজে নীরব, অনুভব মাহবুব, বাদশা আলমগীর, সাদেক, শিশু শিল্পী জান্নাতসহ আরও অনেকে।

টেলিফিল্মের কাহিনি প্রসঙ্গে আহসান হাবিব সকাল গণমাধ্যমকে বলেন ‘তুমি আমাকে ঘৃণাতো করতে পারো, সে ক্ষমতা তোমার আছে, কিন্তু তোমার মন থেকে আমাকে কখনোই মুছে ফেলতে পারবেনা। সবার জীবনে কখনো না কখনো, কোন না কোন ভাবে ভালবাসা ভালোলাগা এসব কিছু এসেছে, কাউকে না কাউকে কখনো না কখনো ভাললেগেছে ভালবেসেছে, হোকনা ‘সে’ একতরফা। যখন তোমাকে কেউ কখনো নিজের জীবনে চেয়েও বেশী ভালোবাসে নিঃস্বার্থভাবে তখন তার গুরুত্ব দিতে শেখো, কারণ হয়তো এমন একদিন আসবে, তুমিতো গুরুত্ব বুঝতে পারবে কিন্তু বোঝানোর মানুষটি আর থাকবেনা। এমনই ভাব ও ভাবনা থেকে তৈরী হয়েছে টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’ এর গল্প। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা