ছবি: প্রতিনিধি
সারাদেশ

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

লামা (বান্দরবান) প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকায় মাটির নিচে পুঁতে রাখা এক অজ্ঞাতপরিচয় বাঙালি ব্যক্তির গুলিবিদ্ধ অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় এলাকার থেকে ১৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (০৯ জুন) সকালে ৪ নম্বর গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া সংলগ্ন একটি জঙ্গল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি ক্যাম্প ও রুমা থানা পুলিশের যৌথ অভিযানে জঙ্গল এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহটির মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ফলে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকায় ব্যাপক তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে জৈতুন পাড়া এলাকার ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— অনিল ত্রিপুরা (৩৮), বিবিমন ত্রিপুরা (২০), ইব্রিয়া ত্রিপুরা (২২), ছুন চন্দ্র ত্রিপুরা (৩৫), লাফিয়া ত্রিপুরা (৪৮), সতিজন ত্রিপুরা (২৮), ভাগ্যরাম ত্রিপুরা (৩৩), প্রদীপ ত্রিপুরা (৩২), অলদ্রিং ত্রিপুরা (২৯), লিও ত্রিপুরা (৩৫), সাজালং ত্রিপুরা (২০), জন ত্রিপুরা (২৭) এবং শ্রীমন ত্রিপুরা (৬৬)। তারা সবাই জৈতুন পাড়া এলাকার বাসিন্দা। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া প্রতিবেদক'কে বলেন, “গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।এ ঘটনায় রুমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তারা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা