ব্রাহ্মণবাড়িয়ার থলিয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার থলিয়ারা গ্রামে দোকানে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে কাজ করছে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) গোষ্টীর জুবায়েরের সাথে বাদৈর বাড়ি (বড় গোষ্ঠীর) জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করে আসছিল।

পরে স্থানীয় গ্রাম্য সালিশে গত চারদিন আগে দোকানটি উচ্ছেদের জন্য সিদ্ধান্ত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টেঁটা, বল্লম আর দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়ায় এবং ইট পাটকেল ছোঁড়াছুড়িতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটা বিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা