ছবি: প্রতিনিধি
সারাদেশ

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি


আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় একাধিক প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফর সফল করতে উভয় পক্ষের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।
​এরই অংশ হিসেবে আজ শুক্রবার (৫ জুন) সকালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও বিভিন্ন কর্মসূচির নির্ধারিত স্থান সরেজমিন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রথমে ডুলাহাজারা সাফারি পার্কের নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান পরিদর্শন করেন। পরে তিনি চকরিয়া পৌর বাসটার্মিনালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঘুরে দেখেন। উল্লেখ্য, আগামী ১৪ জুন চকরিয়ার বাসটার্মিনাল মাঠেই এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
​প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়
পরিদর্শনকালে সিনিয়র সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আ: মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন কমিশনার, এএম আলী আকবর, জাহাঙ্গীর আলম ভুট্টো এবং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রধানমন্ত্রীর সফর, প্রশাসনিক কর্মসূচি ও জনসভা সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা