ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরতদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেখানে প্রথমে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এবং বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছুড়েছে কি না সেটি স্পষ্ট করেনি তারা।

আর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পাথর নিক্ষেপের পর জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে আজ শনিবার দুপুর ১২টার আগে নিজের পদত্যাগের কথা জানান সদ্যই সাবেক হওয়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর এ নিয়ে উচ্ছ্বাস দেখা যায় যন্তর মন্তরে।

এরআগে গতকাল আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক করে। ওই সময় ককরোচ পার্টির প্রতিনিধিরা ধর্মেন্দ্রর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে আসে। আজ আবারও নাড্ডার সঙ্গে ককরোচ পার্টির বৈঠকের সময় নির্ধারণ ছিল।

কিন্তু সকালে ককরোচ পার্টি জানায় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। এর কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মেন্দ্রর পদত্যাগের ঘোষণা আসে।

নিজের পদত্যাগ পত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় নিজের কাঁধে নেওয়ার কথা উল্লেখ করেছেন।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জেডি নাড্ডার সঙ্গে আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কন্সটিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় ককরোচ পার্টির সঙ্গে আলোচনার জন্য পৌঁছেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা