স্বাস্থ্য

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

আলী হোসেন শ্যামল, উত্তরা (ঢাকা) প্রতিনিধি:

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল "কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল"। একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় প্রতিদিন ভোর থেকেই এখানে ভিড় জমান হাজারো অসহায় ও মধ্যবিত্ত রোগী। তবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগীর চাপে থাকা এই মেগা হাসপাতালে চিকিৎসা নিতে এসে উল্টো চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তীব্র গরমে পুরো হাসপাতাল যেন এক একটি তপ্ত চুল্লিতে পরিণত হয়েছে। অথচ রোগীদের একটু স্বস্তি দেওয়ার জন্য হাসপাতালটিতে নেই ন্যূনতম ফ্যানের ব্যবস্থা। আর এসি বা এয়ারকুলার তো সাধারণ রোগীদের জন্য একপ্রকার আকাশকুসুম কল্পনা।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগ থেকে শুরু করে ইনডোর বা ওয়ার্ডগুলোর সর্বত্রই তিল ধারণের ঠাঁই নেই। এই তীব্র গরমে গাদাগাদি করে দাঁড়িয়ে বা মেঝেতে বসে অপেক্ষা করছেন রোগীরা। বিশাল এই হাসপাতালের ওয়ার্ড ও করিডোরগুলোতে যে পরিমাণ ফ্যান রয়েছে, তা এই বিপুল জনসমাগমের তুলনায় একেবারেই অপ্রতুল। অনেক ফ্যান নষ্ট হয়ে বছরের পর বছর ঝুলে আছে, আর যেগুলো সচল সেগুলোর বাতাসও এই গরমে উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে চিকিৎসা নিতে এসে তীব্র গরমে সাধারণ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষত কোমলমতি শিশু ও বয়োবৃদ্ধ নারীদের অবস্থা সবচেয়ে শোচনীয়।

হাসপাতালের বহির্বিভাগে সাড়ে তিন বছরের অসুস্থ সন্তানকে কোলে নিয়ে ঘেমে নেয়ে একাকার হচ্ছিলেন উত্তরখানের বাসিন্দা রাবেয়া খাতুন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন:

বাচ্চাটার তিন দিন ধরে জ্বর। সরকারি হাসপাতাল বলে সকাল সকাল আইসা লাইনে দাঁড়াইছি। কিন্তু ভেতরের যে গরম, ফ্যান একটাও মাথার ওপর চলে না। ডাক্তার দেখানোর আগেই গরমে বাচ্চাটা আমার নিস্তেজ হয়ে যাইতেছে। আমরা গরিব বইলাই কি আমাদের একটু বাতাস পাওয়ারও অধিকার নাই?

একই চিত্র দেখা গেল পুরুষ ওয়ার্ডের ভেতরে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হওয়া তুরাগ এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধ আব্দুল মজিদের শিয়রে দাঁড়িয়ে হাতপাখা দিয়ে বাতাস করছিলেন তার ছেলে কামরুল হাসান। কামরুল বলেন:
বাবা শ্বাসকষ্টের রোগী, ওনার এমনিতেই অক্সিজেনের সমস্যা। হাসপাতালের এই ভ্যাপসা গরমে ওনার দম বন্ধ হয়ে আসার অবস্থা। ওয়ার্ডে যে দুই-একটা ফ্যান আছে, সেগুলার বাতাস গায়েই লাগে না। বাধ্য হয়ে বাসা থেকে হাতপাখা নিয়ে আসছি বাতাস করার জন্য। এত বড় সরকারি হাসপাতালে ফ্যানের এই দশা, ভাবাই যায় না

সার্বিক অব্যবস্থাপনা এবং ফ্যান সংকটের বিষয়ে হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন:
আমাদের হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসেন। এত বিপুল মানুষের সমাগমে ভেতরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। তবে পর্যাপ্ত ফ্যান না থাকার বিষয়টি আমরা স্বীকার করছি। অনেক ফ্যান পুরোনো হয়ে নষ্ট হয়ে গেছে, বাজেট সংকটের কারণে তাৎক্ষণিকভাবে সবগুলো পরিবর্তন করা সম্ভব হয়নি।

গ্রীষ্মকালীন এই তীব্র গরমে রোগীদের যে কষ্ট হচ্ছে, তা সত্যিই অনভিপ্রেত। আমরা রোগীদের দুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তরকে (PWD) হাসপাতালের নষ্ট ফ্যানগুলো দ্রুত মেরামত এবং নতুন ফ্যান স্থাপনের জন্য চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বহির্বিভাগসহ গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে দ্রুত বড় স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করার জন্য আমরা নিজস্ব তহবিল থেকে জরুরি বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি খুব দ্রুতই রোগীরা এর সুফল পাবেন।

বৃহত্তর উত্তরার চার-পাঁচটি থানার একমাত্র সরকারি আশ্রয়স্থল এই কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের এই আশ্বাস যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। মানবিক দিক বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতাল প্রশাসন দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান করবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

আমার বাঙলঅ/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা