সারাদেশ

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের (৬৮) সঙ্গে তাঁর ছোট ভাই আব্দুর রহমানের (৫৫) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার দুপুরে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির সদস্যদের মারধর করে অবরুদ্ধ করে রাখে এবং ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা প্রায় ২৫০ মণ ধান, আসবাবপত্র, হাঁস-মুরগি ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

হামলার সময় আবু বক্কর সিদ্দিক, তাঁর স্ত্রী সাহিদা বেগম এবং ছেলে ফুল মিয়া আহত হন। স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোববার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হককে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আবু বক্কর সিদ্দিক বলেন, “চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমার স্ত্রী সাহিদা বেগমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক। তিনি বলেন, “ঘটনার সময় আমি নিজ বাড়িতে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাহিদা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসা চলছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা