ছবি: সংগৃহীত
শিক্ষা

ফের সড়ক অবরোধ করলো সাত কলেজের শিক্ষার্থীরা

আমার বাঙলা ডেস্ক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে ওই সড়ক পুরোপুরি অবরোধ করেন। এতে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। একই সময় মিরপুরের টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও শিক্ষার্থীরা জড়ো হন বলে জানা গেছে। এতে অবরোধ চলা সড়কগুলোসহ আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের এ অবরোধের কারণে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর সড়কে দিনভর তীব্র যানজট দেখা দেয়। পাশাপাশি মিরপুর-১, ২ ও ১০ নম্বর এলাকাতেও যান চলাচল ব্যাহত হয়। গণপরিবহন না পেয়ে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের একটাই দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের দাবি স্পষ্ট। আর কোনো আশ্বাস নয়, দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে।’

এ সময় তারা স্লোগান দেন—‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র, তোমার সময় শেষ—জারি করো অধ্যাদেশ’ এবং ‘আমি কে, তুমি কে—ডিসিইউ, ডিসিইউ’।

অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধে আটকে পড়া মানুষজন বলেন, ‘যার যেখানে ইচ্ছা, সড়ক বন্ধ করে দিচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ, ভোগান্তি লাঘবে উদ্যোগ নিন।’

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল, তাঁতীবাজার ও মহাখালী আমতলী মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই দিনে সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজকে ঘিরে নানা জটিলতা তৈরি হয়। এ সমস্যা নিরসনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা