ছবি: সংগৃহীত
শিক্ষা

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ শিক্ষার্থীদের

আমার বাঙলা ডেস্ক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন বলে জানান নিউ মার্কেট থানা ওসি এ কে এম মাহফুজুল হক।

তিনি বলেন, “উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এসে অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে। তাদের অবস্থানের কারণে আশেপাশে রাস্তাগুলো দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।”

ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে এর আগেও আন্দোলন করেছেন শিক্ষালয়টির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া আইনে উচ্চ মাধ্যমিক বহাল রাখার কথা বলা হলেও ধীরে ধীরে তা তুলে দেওয়া হবে বলে আশঙ্কা করছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া পুনর্মূল্যায়ন ও পরিমার্জন করছে শিক্ষা মন্ত্রণালয়। পরিমার্জনের পর অধ্যদেশ চূড়ান্ত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠন করতে কতটা সময় লাগবে-সে বিষয়ে মন্ত্রণালয় এখনও স্পষ্ট কিছু জানায়নি।

এমন বাস্তবতায় ‘অস্তিত্ব পেতে যাওয়া’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে রোববার।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের কার্যক্রম যখন চলছে, তখন এর কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন।

আর কলেজগুলোর স্নাতক পর্বের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন ব...

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

আশা জাগিয়েও পারেনি রিয়াল মাদ্রিদ। টানটান উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণ...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা