ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা কলেজের ‘স্বকীয়তা’ রক্ষার দাবিতে বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক পর্যায়ের একদল শিক্ষার্থী।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর মিছিল নিয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের ক্যাম্পাসে ফিরে যান তারা।

এসময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক সোয়া ১১টার দিকে বলেন, “শিক্ষার্থীরা সকাল থেকে কলেজ ক্যাম্পাসের জড়ো হতে থাকেন। সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন। ৪-৫ মিনিট অবস্থান করে নীলক্ষেত মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে যান।

“তারা এসে একটি দাবিই জানিয়েছেন। তারা বলেছেন, সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলে তাদের কী হবে? তারা বলেছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক, ঢাকা কলেজের ক্যাম্পাস ঢাকা কলেজেরই থাক।”

ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে এসব কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে গত ২৪ সেপ্টেম্বর একটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, কলেজগুলোর অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা।

বিশ্ববিদ্যালয়ের সাতটি অ্যাকাডেমিক ক্যাম্পাস থাকবে। সাত কলেজই বিশ্ববিদ্যালয়ের একটি করে ক্যাম্পাস হিসেবে পরিচালিত হবে।

এ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা