ছবি: সংগৃহীত
বিনোদন

কৃতি শ্যাননের বিতর্কিত বিজ্ঞাপন উধাও!

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের রাখিবন্ধনের একটি গয়নার বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে সেটি সব মাধ্যম থেকে সরিয়ে নিয়েছে গয়না নির্মাতা প্রতিষ্ঠান জিভা। বিজ্ঞাপনটিতে কৃতির পোশাক এবং একটি কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত। এতে কৃতিকে খোলামেলা পোশাকে রাখিবন্ধন উদযাপন করতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ আপত্তি জানায়। বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও বিজ্ঞাপনটির সমালোচনা করেন। এমন পোশাকে রাখি বাঁধার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিজ্ঞাপনটিকে ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন তিনি।

কঙ্গনার সমালোচনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন কৃতি। তিনি বলেন, উৎসবের মূল বিষয় পোশাক নয়, বরং ঐতিহ্যের প্রতি মানুষের অনুভূতি ও শ্রদ্ধা। একজন নারীর পোশাক দেখে তার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মানকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কৃতি আরও বলেন, নারীরা কী পোশাক পরবেন, সে বিষয়ে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। সময়ের সঙ্গে পোশাকের ধরন বদলালেও নারীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মানকে এখনো পোশাকের সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপনটির আরেকটি দৃশ্যে কৃতিকে একটি কুকুরকে রাখি পরাতে দেখা যায়। এ নিয়েও সমালোচনা হয়। এর ব্যাখ্যায় কৃতি বলেন, রাখিবন্ধন মূলত সুরক্ষা ও ভালোবাসার বন্ধনের প্রতীক। পরিবারের অংশ হিসেবে তার পোষা কুকুরের প্রতিও সেই ভালোবাসা ও শুভকামনা প্রযোজ্য।

বিতর্কের মধ্যে কৃতির পাশে দাঁড়ান তার বোন নূপুর শ্যাননও। কৃতির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি কঙ্গনাকে উদ্দেশ করে বলেন, অন্য একজন নারী কী পোশাক পরবেন, তা নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার বিষয়টি ভেবে দেখা উচিত। একই সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে সম্মানজনকভাবে মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীও কৃতির সমর্থনে কথা বলেন। তিনি বলেন, একজন নারী কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন—সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নারীরা নিজেদের স্বাধীনতা প্রয়োগ করলে তাদের কটূক্তি না করার আহ্বান জানান তিনি।

তবে বিভিন্ন মহলের সমর্থন পেলেও বিতর্ক থামেনি। সমালোচনা তীব্র হওয়ার পর শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করে নেয় জিভা।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটি কোনো অংশের মানুষের অনুভূতিতে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায়...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

কৃতি শ্যাননের বিতর্কিত বিজ্ঞাপন উধাও!

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের রাখিবন্ধনের একটি গয়নার বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জ...

রংপুরে ৪ খুনের পেছনে মাদক ছাড়াও যেসব কারণ

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটন...

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা