ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আমার বাঙলা ডেস্ক

ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি বন্ধ রাখার প্রেক্ষাপটে ইরানের তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। পেট্রোলিয়াম পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্কের অধীনে থাকা দুই ডজনেরও বেশি ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক ক্রোধের অংশ হিসেবে শামখানি পরিবারের মতো শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠদের লক্ষ্য করে আগ্রাসী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যারা ইরানের জনগণের ক্ষতির বিনিময়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।

মার্কিন পররাষ্ট্র দফতর এক পৃথক বার্তায় জানিয়েছে, ইরান যখন হরমুজ প্রণালিকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে, তখন তাদের রাজস্ব আয়ের সক্ষমতা কমিয়ে দিতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বুধবারের এই তালিকায় সৈয়দ নাইমাই বদরুদ্দিন মুসাভি নামে এক ইরানি অর্থদাতার নামও যুক্ত করা হয়েছে। মার্কিন দাবি অনুযায়ী, তিনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অর্থ যোগানদাতা।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে ইরান বর্তমানে হরমুজ প্রণালির বন্ধ করে রেখেছে। বিপরীতে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করেছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা