ছবি: সংগৃহীত
খেলা

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

আমার বাঙলা ডেস্ক

আশা জাগিয়েও পারেনি রিয়াল মাদ্রিদ। টানটান উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ গোলে হেরেছে লস ব্লাঙ্কোরা। অ্যাগ্রিগেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করে বাভারিয়ানরা।

অতিরিক্ত সময়ে গড়ানোর পথে থাকা ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা। এরপর ২ গোল হজম করায় প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে যায় রিয়ালের। এমন ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র।

কোয়ার্টার ফাইনাল থেকে নাটকীয় বিদায়ের পর রিয়াল মাদ্রিদের টিম বাস ভিনিকে রেখেই অ্যালিয়াঞ্জ অ্যারেনা ছেড়ে যায়। মূলত ম্যাচ শেষে র‌্যান্ডম অ্যান্টি-ডোপিং পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় এই ব্রাজিলিয়ানকে। প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নেওয়ায় ক্লাবের লজিস্টিকস টিম সিদ্ধান্ত নেয়, মূল বাসটি বিমানবন্দরের দিকে চলে যাবে এবং তারকা এই উইঙ্গার পরে গাড়িতে করে যাবেন।

বিলম্ব নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও ফিফার কঠোর অ্যান্টি-ডোপিং নীতিই এর কারণ। খেলোয়াড়রা চাইলে এই পরীক্ষা এড়িয়ে যেতে পারেন না।

পারফরম্যান্স বাড়ানো নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে দোষী প্রমাণিত হলে কয়েক মাস থেকে আজীবন নিষেধাজ্ঞাও হতে পারে। যদি ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে এমন কিছু নেওয়া হয়, সাধারণত চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অনিচ্ছাকৃত হলেও দুই বছর পর্যন্ত সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়ার শাস্তি হতে পারে।

এই নিয়ম শুধু নিষিদ্ধ পদার্থ শনাক্ত করাতেই সীমাবদ্ধ নয়। ডোপিং কর্মকর্তার নির্দেশ না মানা, পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো বা সঠিক অবস্থানসংক্রান্ত তথ্য না দেওয়ার কারণেও শাস্তি হতে পারে। এ ছাড়া নিষিদ্ধ পদার্থ পাচার, অন্য কাউকে নিয়ম ভাঙতে উৎসাহ দেওয়া বা প্রশাসনিক হস্তক্ষেপের মতো গুরুতর অপরাধে সবচেয়ে কঠোর, এমনকি আজীবন নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা