ছবি: আমার বাঙলা
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দি গান পরিবেশন, শিক্ষকের নিন্দা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে হিন্দি গান পরিবেশনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। একই বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এ আয়োজনের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রকাশ করেছেন।

গতকাল (১০ জানুয়ারি) আইসিটি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়।

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজন করা হয়। সন্ধ্যার দিকে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গানের তালে কনসার্ট পরিবেশন করা হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশে কিছু বিষয় পরিহার করা প্রয়োজন ছিল, যা আইসিটি বিভাগের পুনর্মিলনী আয়োজনের ক্ষেত্রে মানা হয়নি। একজন বাংলাদেশি হিসেবে তিনি হিন্দি গানের সঙ্গে কনসার্ট আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন অস্বাভাবিক নয়, তবে সেখানে হিন্দি গানের তালে কনসার্ট আয়োজন বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আয়োজক কমিটির সদস্যদের পরিচয় তাকে স্পষ্টভাবে জানানো হয়নি।

আয়োজক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একক ও যৌথ পরিবেশনা উপস্থাপন করেন, পাশাপাশি রম্য কৌতুকও পরিবেশিত হয়। রাত ৮টার পর ‘মিজান অ্যান্ড ব্রাদার্স’ ব্যান্ড মঞ্চে উঠে প্রায় রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিবেশনা চালায়। বাংলা আধুনিক গানের পাশাপাশি হিন্দি গান পরিবেশনের মাধ্যমে তারা দর্শকদের মাতান, যা অনুষ্ঠানে উপস্থিতদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা