ছবি: সংগৃহীত
সারাদেশ

ক্রিকেট খেলায় প্রাণ গেল যুবকের

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম তারেক মিয়া (১৯)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সঙ্গে তার প্রতিবেশী অপরজন আতিক মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এলাকার একাধিক বাসিন্দা বলেন, “সাধারণ একটি খেলা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

নিহতের পরিবারের মামা মিকান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সামান্য খেলা নিয়ে আমাদের ছেলেকে এভাবে হত্যা করা হবে, ভাবতেই পারছি না। আমরা এই হত্যার বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে না।”

ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, “ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা