ছবি: আমার বাঙলা
শিক্ষা

নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’

ইমরোজ মাহমুদ রুদ্র, এনইউবি প্রতিনিধি

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুত ও আত্মবিশ্বাসী করে তুলতে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে এনইউবি কম্পিউটার ক্লাব আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়; বাস্তব দক্ষতা, নৈতিকতা ও আত্মবিশ্বাসই একজন শিক্ষার্থীকে সফল পেশাজীবী হিসেবে গড়ে তোলে।

কর্মসূচিতে সিএসই বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ শামসুদ্দোহা আলম উপস্থিত ছিলেন।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিভিন্ন সেশনে চাকরির বাজারের বর্তমান চাহিদা, ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার পরিকল্পনা এবং ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। ইন্টার‌্যাকটিভ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি নিজেদের ক্যারিয়ার-সংক্রান্ত প্রশ্ন উপস্থাপনের সুযোগ পান।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের পেশাগত জীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প শেয়ার করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। তাঁরা পাঠ্যভিত্তিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের দক্ষতার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ধারাবাহিক শেখা ও অভিযোজন ক্ষমতাকে সফলতার মূল চাবিকাঠি হিসেবে তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো একাডেমিক শিক্ষা ও বাস্তব কর্মজীবনের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার আগেই নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও প্রস্তুতি নিতে পারে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থী-কেন্দ্রিক ক্যারিয়ার উন্নয়নমূলক আয়োজন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আমারবাংলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

যমুনায় দুই নদীবন্দর, ২০০ কিমির পথ কমে ১৬ কিমি

এক পাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদ...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা