ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শীতকালে ঠান্ডা নাকি গরম পানি দিয়ে চুল ধোয়া ভালো

আমার বাঙলা ডেস্ক

গরম পানির ভালো দিক

গরম পানির কিছু জাদুকরি ক্ষমতা আছে। পাশাপাশি আছে ভয়ংকর বিপদও। শুরুতেই ভালো কথাই বলা যাক। আমরা যেমন অনেকে তেল-চর্বিযুক্ত থালাবাসন ধুতে গরম পানি ব্যবহার করি, স্ক্যাল্প বা মাথার তালুর ক্ষেত্রেও তা–ই।

গরম পানি স্ক্যাল্পের সিবাম বা তেল গলিয়ে নরম করে দেয় এবং চুলের গোড়ার ফলিকলগুলো শিথিল করে। ফলে জমে থাকা ময়লা, ধুলাবালু ও অতিরিক্ত তেল সহজেই বেরিয়ে আসে। এ ছাড়া চুলের বাইরের আবরণ বা কিউটিকল গরম ভাপে খুলে যায়। তাই চুলে তেল বা মাস্ক লাগিয়ে গরম পানি দিয়ে ধুলে পুষ্টিগুণ চুলের গভীরে পৌঁছাতে পারে।

গরম পানির খারাপ দিক

ভালোর পাশাপাশি একটু চিন্তার কারণও আছে। গরম পানির সবচেয়ে বড় দোষ হলো, এটি স্ক্যাল্পের প্রাকৃতিক তেল বা ময়েশ্চারাইজার ধুয়েমুছে সাফ করে দেয়। ফলে চুল হয়ে যায় খড়ের মতো খসখসে ও রুক্ষ। অতিরিক্ত তাপে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ার হার বেড়ে যেতে পারে। আর ধোয়ার পর চুল শুকালে তা উষ্কখুষ্ক হয়ে যায়। এমন চুল দেখতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না!

ঠান্ডা পানির ভালো দিক

অপর দিকে ঠান্ডা পানি চুলের কিউটিকল বন্ধ করে দেয়। ফলে চুলের ভেতরের আর্দ্রতা বাইরে বের হতে পারে না। কিউটিকল সমান্তরালভাবে বন্ধ থাকলে তাতে আলো প্রতিফলিত হয় ভালো। তাই ঠান্ডা পানিতে ধোয়া চুল প্রাকৃতিকভাবেই বেশি চকচকে দেখায়। এ ছাড়া চুল উষ্কখুষ্ক হওয়া বা জট পাকানো অনেকটাই কমে যায় ঠান্ডা পানির ছোঁয়ায়।

ঠান্ডার পানি খারাপ দিক

তবে খারাপ দিকও আছে। ঠান্ডা পানি চুলকে এতটাই মসৃণ করে দেয় যে অনেক সময় চুল ফ্ল্যাট দেখায়। যাঁদের চুল পাতলা, তাঁদের জন্য এটা সমস্যা হতে পারে। আবার স্ক্যাল্পে যদি খুব বেশি ময়লা বা তেল জমে থাকে, তবে শুধু ঠান্ডা পানি দিয়ে সেটা পরিষ্কার করা কঠিন। তবে এটা বেশি সমস্যা নয়। বেশির ভাগ মানুষ সাধারণত ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েই গোসল করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা