সংগৃহিত
লাইফস্টাইল

চুল পড়া বন্ধ করতে এড়িয়ে চলুন ৩ ভুল

লাইফস্টাইল ডেস্ক: গরমের সময় আমাদের সানস্ক্রিন ব্যবহার করে ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করি। তবে যা অবহেলিত হয় তা হলো আমাদের চুলের স্বাস্থ্য। মাথার ত্বক এবং চুলে সরাসরি সূর্যের আলো পড়ে তৈলাক্ত এবং নিস্তেজ করে তুলতে পারে। এটি কেবল পরিবেশগত প্রভাবই নয় বরং আমাদের খাদ্যাভ্যাসও চুলের স্বাস্থ্যকে প্রভাবিত করে।

ডায়েটে পর্যাপ্ত পুষ্টি না থাকলে চুলের কোনো পণ্যই আপনাকে পছন্দসই চুল দিতে সাহায্য করবে না। ঘন এবং সুন্দর চুলের জন্য আপনাকে কিছু খাবার এড়িয়ে চলতে হবে। ডায়েটিশিয়ান শ্বেতা জে পাঞ্চাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি তিনটি খাবার সম্পর্কে বলেছেন যেগুলো চুল ভালো রাখার জন্য এড়িয়ে চলতে হবে-

১) উচ্চ পারদযুক্ত খাবার:

ডায়েটিশিয়ান শ্বেতা জে পাঞ্চাল উল্লেখ করেছেন যে বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে আপনার ডায়েটে উচ্চ মাত্রার পারদ থাকলে প্রচুর পরিমাণে চুল পড়ার কারণ হতে পারে। পারদের সবচেয়ে সাধারণ উৎসগুলোর মধ্যে একটি হলো মাছ, তবে এটি তার ধরনের ওপরও নির্ভর করে। ডায়েটিশিয়ান পাঞ্চালের মতে যেসব মাছে পারদের পরিমাণ বেশি সেগুলো এড়িয়ে চলা উচিত।

২) উচ্চ-চিনিযুক্ত খাবার:

উচ্চ চিনিযুক্ত খাদ্য গ্রহণের মোকাবিলা করতে শরীরকে আরও ইনসুলিন তৈরি করতে হয়। ইনসুলিন উৎপাদন বৃদ্ধির ফলে পুরুষ হরমোন এন্ড্রোজেন বৃদ্ধি পায়। এর ফলে আপনার চুলের ফলিকল সঙ্কুচিত হয় যার ফলে চুল পড়ে। তাই এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে।

৩) FAD ডায়েট:

আমাদের চুলের বাল্বের কোষগুলোর টার্নওভারের হার বেশি- মানে পুরানো কোষগুলো খুব দ্রুত হারে নতুনগুলোর সঙ্গে প্রতিস্থাপিত হয়। ডায়েটিশিয়ান পাঞ্চাল শেয়ার করেছেন যে, এই কারণে আপনার শরীরে যদি কোনো ধরণের মাইক্রো বা ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দেখা দেয় তবে অবিলম্বে চুল পড়া শুরু করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্...

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ধরনের ক...

কোচের সঙ্গে দ্বন্দ্বে মিসরের ক্যাম্প ছাড়লেন সালাহ

২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) বাছাইপর্বে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের মা...

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ১ অক্টোবরের মঝে...

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা