সংগৃহিত
লাইফস্টাইল

কাসুন্দি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কাসুন্দি ছাড়া কাঁচা আম, আমড়া কিংবা পেয়ারা ভর্তা কারও মুখেই রুচি বাড়ায় না। গরমে টকজাতীয় বিভিন্ন ফলের ভর্তায় কাসুন্দি ব্যবহৃত হয়। বাজারে যদিও বেশ সহজলভ্য কাসুন্দি। তবে ঘরে তৈরি কাসুন্দির স্বাদই আলাদা। চাইলে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন কাসুন্দি।

চলুন জেনে নিন কাসুন্দি তৈরির সহজ রেসিপি-

উপকরণ:

১) সরিষা ২৫০ গ্রাম

২) ধনে গুঁড়া ১ চা চামচ

৩) জিরা গুঁড়া ১ চা চামচ

৪) শুকনা মরিচ ১টি

৫) গোল মরিচ ১ চা চামচ

৬) হলুদ গুঁড়া ২ চা চামচ

৭) মৌরি ১ চা চামচ

৮) লবণ স্বাদমতো ও

৯) দারুচিনি গুঁড়া আধা চা চামচ।

পদ্ধতি:

প্রথমে সরিষা ধুয়ে কয়েকদিন আগে পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর কাসুন্দি তৈরির জন্য সরিষা ভালো করে বেটে গুঁড়া করে নিন।

এরপর চুলায় পানি গরম করে নিয়ে সরিষা গুঁড়া, মৌরি, দারুচিনি গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ মিশিয়ে দিন। ব্যাস হয়ে গেল কাসুন্দি!

কাঁচা আমের টুকরো অথবা তেঁতুল মিশিয়ে দিতে পারেন কাসুন্দিতে টক স্বাদ আনতে। এবার কাসুন্দি মাটির পাতিলে ঢেলে পাতলা কাপড় মুখে মুড়িয়ে বেঁধে রাখুন দুদিন। এরপর পরিষ্কার বোতলে সংরক্ষণ করুন। ফ্রিজে বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন এই কাসুন্দি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা