ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আহত অবস্থায় নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আমার বাঙলা ডেস্ক

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, আমি শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। এ বিষয়ে কিছু পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছেন।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ বলে উল্লেখ করলেও তার আঘাতের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি হলেন ইরানের দীর্ঘদিনের শাসক আলি খামেনির ছেলে ও উত্তরসূরি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলি খামেনি নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হয়।

সাধারণত আড়ালে থাকা ব্যক্তি হিসেবে পরিচিত মোজতবা খামেনি খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন। গত রোববার তাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে যদিও নিউইয়র্ক টাইমস তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মোজতবা খামেনি কিছু আঘাত পেয়েছেন। যার মধ্যে তার পায়েও আঘাত রয়েছে। তবে তিনি সচেতন অবস্থায় আছেন এবং সীমিত যোগাযোগ ব্যবস্থাসহ অত্যন্ত নিরাপদ একটি স্থানে অবস্থান করছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা