ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি

আমার বাঙলা ডেস্ক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই ট্রাম্প এই গুরুত্বপূর্ণ প্রণালিটি দখল নেওয়ার কথা বলেছেন। তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে।

রয়টার্স জানিয়েছে, ইরান এ পথে জাহাজ চলাচলে বাধা দিতে মাইন পেতে রাখছে।

মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ‘ধ্বংস’ করেছে মার্কিন সেনাবাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান মাইন বসানো শুরু করেছে—এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে যদিও আমাদের কাছে এখনো এমন কোনো তথ্য নেই, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এদিকে পেন্টাগন বলেছে, তারা ইরানের মাইন বসানোর জাহাজ এবং মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের উপকূলঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা