ছবি: আমার বাঙলা
সারাদেশ

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মাদারীপুর  প্রতিনিধি

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ পথে বিদেশ যাই।" এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলা পুলিশ এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল উদ্বোধন করা হয়েছে।

এ সময় মাদারীপুরের পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বলেন, মানব পাচার একটি জঘন্য আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ, যা ব্যক্তি পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদারীপুর জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বৈধভাবে বিদেশে কর্মরত থাকলেও সম্প্রতি কিছু অসাধু দালাল চক্র বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বহু মানুষকে অবৈধভাবে লিবিয়াসহ বিভিন্ন দেশে নিয়ে গিয়ে মানব পাচারের স্বীকার করছে। ফলে বহু পরিবার আর্থিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায় এবং প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনার সম্মুখীন হচ্ছে। এই প্রেক্ষাপটে মানব পাচার প্রতিরোধ দালাল ও পাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে অভিযোগ তদন্ত ও ভুক্তভোগীদের সহায়তা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল তৈরি করা হয়েছে।

এই মানব পাচার প্রতিরোধ সেলের মাধ্যমে মানব পাচার সংক্রান্ত অভিযোগ ও মামলা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে। মানব পাচারকারী দালাল ও সংঘবদ্ধ চক্র সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

গোয়েন্দা নজরদারি বিশেষ অভিযান পরিচালনা করা হবে। জনগণের মধ্যে বৈধ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পুনর্বাসন সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে। মানব পাচার সংক্রান্ত তথ্য সংগ্রহ ও মনিটরের জন্য একটি সমন্বিত ডাটাবেজ প্রস্তুত করা হবে।

জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান আরো বলেন আমাদের এই কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সাংবাদিক ও সচেতন মহলকে অনেক ভূমিকা রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা