ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

আন্তর্জাতিক ডেস্ক

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছাকৃতভাবে দাবানল উস্কে দেওয়ার অভিযোগে ৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ২০ দিনে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট ১৬২ জনকে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, “যারা দাবানল উস্কে দিচ্ছে, তাদের শনাক্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের খুঁজে বের করা হবে, গ্রেপ্তার করা হবে এবং আদালতে হাজির করার আগেই তারা যেন নিজেদের কাজের জন্য জবাবদিহিতা করতে প্রস্তুত থাকে, সে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, চলতি ২০২৬ সালের শুরু থেকেই ফ্রান্সে দাবানলের প্রকোপ শুরু হয়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশটির বিভিন্ন এলাকায় মোট ১৩ হাজার ৫৬৬টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব দাবানলে দেশটির ১ লাখ ১৬ হাজার ৮৫ হেক্টর পরিমাণ জমির গাছপালা সম্পূর্ণ পুড়ে গেছে এবং এটি একটি রেকর্ড। ২০২২ সালের দাবানলে ফ্রান্সের ৭২ হাজার একর জমির গাছপালা পুড়ে গিয়েছিল। এতদিন পর্যন্ত এটি ছিল দাবানলে ফ্রান্সে সর্বোচ্চ ক্ষয়ক্ষতির রেকর্ড।

যারা ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে দাবানল উস্কে দেবেন, অপরাধ প্রমাণিত হলে ন্যূনতম ১৫ বছর তাদের কারাগারে থাকতে হবে বলে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

এক্সবার্তায় সেবাস্টিয়ান লেকোর্নু বলেছেন, ফ্রান্সে প্রতি ১০ দাবানলের ৯টিই ঘটছে মানবসৃষ্ট কারণে। মূলত সিগারেটের গোড়া না নিভিয়ে যত্র-তত্র ফেলে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বারবিকিউ পার্টি করা, সতর্কতা ছাড়াই ভবন ও অবকাঠামো নির্মাণ কাজসহ বিভিন্ন কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা