ছবি: সংগৃহীত
বিনোদন

‘ধুম ফোর নয়, নতুন ছবিতেই মন রণবীরের

বিনোদন ডেস্ক

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত নন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনে অংশ নিয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রসঙ্গে কথা বলেন রণবীর। এ সময় ‘ধুম ফোর’ নিয়ে চলমান গুঞ্জনেরও জবাব দেন তিনি।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজেই নিবদ্ধ রয়েছে।

‘ধুম ফোর’-এ তার অভিনয়ের খবরটি শুধুই গুঞ্জন উল্লেখ করে এই অভিনেতা জানান, এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে একই সঙ্গে নিজের নতুন প্রজেক্টের আপডেট দিয়েছেন। জানিয়েছেন, ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে, চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। কমিক-কনের অনুষ্ঠানে রণবীরের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন ছবিটির পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং দক্ষিণ ভারতীয় অভিনেতা যশ। তবে ‘অ্যানিম্যাল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা থাকলেও অনুষ্ঠানটিতে সিনেমাটি প্রসঙ্গে নতুন কোনো তথ্য শেয়ার করেননি এই তারকা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা