আন্তর্জাতিক
ব্রিকস সম্মেলন

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

আমার বাঙলা ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত ধরে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন মোদি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।’ ছবিতে দেখা যায়, মাঝখানে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদি। তার দুই পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন নেতা পরস্পরের হাত ধরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও রাশিয়ার টানাপড়েন, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার চলমান সংঘাতসহ একাধিক ভূরাজনৈতিক সংকটের মধ্যেই ব্রিকসের নেতারা নয়াদিল্লিতে একত্র হয়েছেন। সময়ের সঙ্গে ব্রিকসের পরিধিও বেড়েছে। বর্তমানে জোটটি ১১ সদস্যের একটি বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে ব্রিকসের প্রভাবও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এবারের সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর পাশাপাশি চলমান বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাত এবং এসব সংঘাতের কারণে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে যে প্রভাব পড়ছে, সেটিও সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক ভারসাম্যের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনের আলোচনা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা