ছবি: সংগৃহিত
বিনোদন
জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান

‘ইত্যাদি’র লক্ষ্মীপুর পর্বে যা থাকছে 

বিনোদন ডেস্ক

বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের দীর্ঘতম ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার হাজির হচ্ছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ঘিরে নির্মিত নতুন পর্ব নিয়ে। আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এই পর্ব।

নব্বইয়ের দশক থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনকে তুলে ধরতে স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করে আসছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনাবেষ্টিত জনপদ লক্ষ্মীপুরে।

জেলা সদরের শতবর্ষী ঐতিহ্যবাহী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত হয় বর্ণাঢ্য মঞ্চ। লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে উপজীব্য করে সাজানো হয় পুরো আয়োজন।

ধারণ অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দুপুর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে শুরু করেন। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা আমন্ত্রণপত্র নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। শুধু লক্ষ্মীপুর নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে ছুটে আসেন।

ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় অনুষ্ঠানস্থলের চারপাশের ভবনের ছাদ, দেয়াল, রাস্তা এমনকি গাছের ডালেও অবস্থান নেন অনেকে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করেও দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা এবং ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

এছাড়া বরাবরের মতো থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে পরিবেশিত এ গানে এস কে জাহিদের কোরিওগ্রাফিতে অংশ নেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

অনুষ্ঠানের নিয়মিত দর্শকপর্বে লক্ষ্মীপুরকে কেন্দ্র করে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। পরে তারা লক্ষ্মীপুরের কৃতী সন্তান, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান -এর সঙ্গে অভিনয়ে অংশ নেন।

এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদার -এর একান্ত সাক্ষাৎকার। এভারেস্ট জয়ের স্মৃতি, পর্বতারোহণের অভিজ্ঞতা এবং ‘ইত্যাদি’ নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরবেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসবে সেই ঐতিহাসিক অভিযানের কথাও, যেখানে নিশাত মজুমদার ও আরেক এভারেস্টজয়ী এম এ মুহিতের হাতে শোভা পেয়েছিল ‘ইত্যাদি’ লেখা একটি বিশেষ প্ল্যাকার্ড।

প্রতিবারের মতো এবারের পর্বেও রয়েছে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন। তুলে ধরা হয়েছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ সয়াবিন ক্ষেত, নারিকেল ও সুপারির বাগান, জেলার ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নানা দিক। এছাড়া একটি ব্যতিক্রমী প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে রয়েছে অনুপ্রেরণামূলক প্রতিবেদন।

নদীভাঙনে সর্বস্ব হারানো এক জেলের জীবনসংগ্রাম নিয়েও রয়েছে একটি হৃদয়স্পর্শী মানবিক প্রতিবেদন। যেখানে দেখানো হয়েছে—এক সময় যে নদী ছিল জীবিকার উৎস, সেই নদীই কীভাবে কেড়ে নিয়েছে তাঁর সবকিছু।

দর্শকদের জনপ্রিয় পর্ব ‘কাশেম টিভি’ -তে থাকছে রিপোর্টার কাশেম ও তার নাতির প্রাণবন্ত কথোপকথন। পাশাপাশি নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও সামাজিক অসংগতি, প্রযুক্তিনির্ভর জীবনযাপন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এর মধ্যে রয়েছে ‘তৈল টিভি’, ‘মুখোশের অন্তরালে’, ‘স্ক্রিনে বন্দি জীবন’, ‘উন্নয়ন প্রতারণা’, ‘বিয়ে যন্ত্রণা’, ‘সবাই ডাক্তার’, ‘ইউটিউব ফিভার’, ‘ডিজিটাল চিকিৎসা’ এবং ‘খাঁটি সোনা ও নকল সোনা’ শিরোনামের নাট্যাংশ।

এসব নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, আজম খান, সুভাশিষ ভৌমিক, আব্দুল্লাহ রানা, মীর নাসিমুল ইসলাম সেলিম, জিল্লুর রহমান, আব্দুল আজিজ, বড়দা মিঠু, শরাফ আহমেদ জীবন, হারুন রশিদ বান্টি, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, সাইদুর রহমান পাভেল, এমএনইউ রাজু, আনোয়ারুল আলম সজল, আনোয়ার শাহী, জামিল হোসেন, সাবরিনা নিসা, জাহিদ শিকদার, কামাল বায়েজিদ, সাজ্জাদ সাজু, নূরে আলম নয়ন, সুজাত শিমুল, সুবর্ণা মজুমদার, তারিক স্বপন, মুকুল সিরাজ, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, সূচনা শিকদার, নিপু, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনার দায়িত্বে ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

বরাবরের মতো অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আগামী ৩১ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ‘ইত্যাদি’র এই বিশেষ লক্ষ্মীপুর পর্ব।

সান নিউজ/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা