জাতীয়

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

আমার বাঙলা ডেস্ক

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল গঠন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দলটি শিগগিরই এ বিষয়ে ভারতকে অবহিত করবে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজবাড়ীর কলিমহড় গ্রামে নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিতুমীর বলেন, নদীতে প্রয়োজনীয় পরিমাণ পানি থাকলে কৃষি ও মৎস্য উৎপাদন যথাযথভাবে বজায় রাখা সম্ভব। এ কারণে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে দেশের পানি সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহারের অঙ্গীকার করেছে।

তিনি বলেন, এই অঙ্গীকারের অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শুধু পানির আধার তৈরি করা হবে না, সেখানে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হবে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, উজানের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দেশের পানি সম্পদের সুষ্ঠু ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রয়োজন। তিনি বলেন, ৫৪টি নদীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক পানি প্রবাহের সম্পর্ক রয়েছে। এ ক্ষেত্রে সরকারের প্রধান ভিত্তি হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’। ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।

তিতুমীর বলেন, আন্তর্জাতিক আইনের স্বীকৃতি ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নীতিমালা অনুসরণ করে ভাটি অঞ্চলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

পানি বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, ন্যায্য হিস্যা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

এআইয়ের ছবিতে আশির দশক

হালকা রঙের প্রিন্টেড সুতি শাড়ি, উজ্জ্বল রঙের শার্ট কিংবা টপস, কানে বড়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা