ছবি: সংগৃহিত
বিনোদন

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

বিনোদন ডেস্ক

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হুট করে ভেন্যু পরিবর্তন, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং বিদেশি শিল্পীদের ঝুঁকিতে ফেলার অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়।

শর্ত ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৬ জুলাই মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়, যা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তিনি।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজধানীর খিলক্ষেতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে গত ২৪ জুলাই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হলেও আয়োজক প্রতিষ্ঠানটি পূর্বানুমোদন ছাড়াই নিজে থেকে ভেন্যু পরিবর্তন করে। এতে আয়োজন ঘিরে ব্যাপক অরাজকতা তৈরি হয়, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা বাড়ায় এবং অব্যবস্থাপনার কারণে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে।

ন্যূনতম নাগরিক সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য এনএসআই, পুলিশের বিশেষ শাখা, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা