ছবি: সংগৃহীত
বিনোদন

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছিল বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ঘিরে। অবশেষে এসব গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, বর্তমানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সঙ্গে তিনি যুক্ত নন।

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী সাই পল্লবী ও দক্ষিণী তারকা যশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন রণবীর।

অনুষ্ঠানে রণবীরের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন ‘রামায়ণ’-এর পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। তবে ‘অ্যানিমেল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও, অনুষ্ঠানে এ বিষয়ে নতুন কোনো তথ্য জানাননি রণবীর কাপুর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, আপাতত তার সম্পূর্ণ মনোযোগ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে।

‘ধুম ফোর’-এ তার অভিনয়ের খবরটি শুধুই গুঞ্জন উল্লেখ করে এ অভিনেতা বলেন, এ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে একই সঙ্গে নিজের নতুন প্রজেক্টের আপডেট দিয়েছেন তিনি। জানিয়েছেন অভিনেতা ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্য নন নাসীরুদ্দীন’

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছ...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা