ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ব্যবসায়ীর জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর ওয়ারিশ সম্পত্তি দখল করে বিএনপির ওয়ার্ড কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তি আব্দুল্লাহ আল ফারুক (৫০)। তিনি অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জিফাহ কাউসার ইবনে জায়েদ ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, “আমাদের প্রায় ৩০০ বছর পুরোনো ওয়ারিশি সম্পত্তির জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে বিএনপির কার্যালয় নির্মাণ করা হয়েছে। আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে একদল লোক এসে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রিন্স কোকারিজ’-এর সামনে জোরপূর্বক ঘর নির্মাণ করে সেটিকে বিএনপির অফিস হিসেবে ঘোষণা দেয়।”

তিনি আরও বলেন, নির্মিত ঘরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দখল নিশ্চিত করা হয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগীদের দাবি, কোনো ধরনের অনুমতি বা আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের পূর্বপুরুষের সম্পত্তি দখল করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা সেলিম বলেন, বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে ব্যবসায়ীর জায়গা দখল করার অভিযোগ সত্য। খবর পেয়ে সরেজমিনে আমরা লোকও পাঠিয়েছি, কিন্তু তিনি কারো বাধা মানেননি। আমরা তাকে বুঝিয়েছি—ভোটের সময় এ ধরনের কাজ কেন করছেন। তিনি আওয়ামী লীগ–জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। তিনি দুবাই প্রবাসী ছিলেন এবং ৫ আগস্টের পরে আকস্মিকভাবে দেশে ফিরে আসেন। এর আগে কৌশলে বিএনপির কর্মসূচিগুলো এড়িয়ে চলতেন। ৫ আগস্টের পর তিনি সক্রিয়ভাবে বিএনপির একজন ‘হাইলাইট’ নেতায় পরিণত হয়েছেন, যাকে আমরা ‘হাইব্রিড’ বলছি। তিনি অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির একজন হাইব্রিড নেতা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা আমার খরিদা সম্পত্তি। ওই জায়গায় আমি ঘর নির্মাণ করেছি। সড়ক ও জনপথ বিভাগ কাজ করার সময় সামনের কিছু জায়গা ড্রেনের জন্য নিয়ে গেছে। বাকি জায়গায় আমি ঘর করেছি।”

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তবে অবশ্যই ঘটনাটি খতিয়ে দেখা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা