ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশের ম্যাচ ঘিরে জটিলতা, শ্রীলঙ্কা নয় ভারতেই বিকল্প ভেন্যু  ভাবছে  আইসিসি

আমার বাঙলা ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন চললেও বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত নয়। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বিভিন্ন শহরে খেলার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কা তুলে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে দেখছে না বলেই আভাস মিলেছে।

বিসিবির আশঙ্কা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব খেলোয়াড়দের নিরাপত্তার ওপর পড়তে পারে। সে কারণেই তারা বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের প্রস্তাব দেয় এবং একাধিকবার আইসিসির কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

তবে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসি ভারতের বাইরে না গিয়ে দেশটির মধ্যেই বিকল্প ভেন্যু নির্ধারণের পথে হাঁটছে। এ ক্ষেত্রে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য আয়োজক শহর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র জানায়, ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে আইসিসি ও বিসিসিআই। বিশেষ করে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অতিরিক্ত ম্যাচ আয়োজন নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আটটি পিচ থাকায় সেখানে বাড়তি ম্যাচ আয়োজন সম্ভব বলে আয়োজকরা জানিয়েছেন।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা তাদের।

কলকাতা নাইট রাইডার্সের আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দিতে বিসিসিআই নির্দেশ দেওয়ার পরই ভারত সফর নিয়ে নিরাপত্তা ইস্যুটি সামনে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিস্থিতি বিবেচনায় বিসিবি দু’দফা আইসিসির কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সোমবার (১২ জানুয়ারি) এ নিয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট হতে পারে।

তবে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ভেন্যু পরিবর্তনের লজিস্টিক জটিলতার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা