ছবি: সংগৃহীত
বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই নতুন দর কার্যকর

আমার বাঙলা ডেস্ক

দেশের স্বর্ণবাজারে নতুন করে দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি সোনার মূল্য বাড়ানো হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। এর ফলে ২২ ক্যারেট সোনার ভরি এখন কিনতে গুনতে হবে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংস্থাটির ঘোষণা অনুযায়ী,সংশোধিত এই মূল্য আজ থেকে সারাদেশে কার্যকর হবে। এর আগে সোমবার রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের তথ্যে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর বাড়ায় বিক্রয়মূল্যে এই পরিবর্তন আনা হয়েছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, বৈশ্বিক বাজারে সোনার মূল্য ওঠানামা এবং মুদ্রাবাজারের চাপও এর পেছনে ভূমিকা রেখেছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট সোনা : ভরি ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা
২১ ক্যারেট সোনা : ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা
১৮ ক্যারেট সোনা : ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা
সনাতন পদ্ধতির সোনা : ভরি ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা
সংস্থাটি জানায়, গয়না বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে নকশা ও কারুকাজ অনুযায়ী এই মজুরির পরিমাণ বাড়তে পারে।

রুপার দরেও পরিবর্তন
সোনার পাশাপাশি রুপার বাজারেও দর সমন্বয় করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭২৪ টাকা, এবং ১৮ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরি ৪ হাজার ৮২ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৩ হাজার ৩২ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, সামনে বিয়ের মৌসুম থাকায় স্বর্ণ ও রুপার চাহিদা বাড়ছে, যার প্রভাব সরাসরি দামে পড়ছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাত হবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত — স্বাস্থ্যমন্ত্রী

নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সর...

সংসদে বসা মাত্রই গণভোটের হ্যাঁ কার্যকর হবে- পানি সম্পদ মন্ত্রী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সম্প...

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসনের বাসিন্দাদের শ্রদ্ধা নিবেদন

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসন, জোন এ থেকে জোনাল সমন্বয় কমিটির ব্যানারে কম...

রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথায...

প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে জামায়াত আমিরের ব্যাখ্যা

প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়...

রাজধানীতে লেগুনা-মিনিবাস সংঘর্ষে ২ জন নিহত 

যাত্রাবাড়ীর জুরাইনে লেগুনা ও বাহাদুর শাহ মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।...

মারা গেছেন ক্রিকেটার শেখ মেহেদীর মা

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন।

গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার: রফিকুল ইসলাম খান

গণভোটকে অস্বীকার করা মানে হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা- এমন দাবি করেছেন জ...

আগাম তরমুজে আশাবাদী পটুয়াখালীর চাষিরা

পটুয়াখালী জেলায় এখন তরমুজ চাষকে ঘিরে চলছে ব্যাপক কর্মচাঞ্চল্য। জেলার প্রায় প্...

মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা