নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

কেশবপুরে ভাষা শহিদদের স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ

রাজীব চৌধুরী, কেশবপুর (যশোর)

যশোর জেলার কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাইদুর রহমান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও চেতনা জাগ্রত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বৈপ্লবিক পরিবর্তন আনতে অবশেষে যুক্ত হয়েছে আধুন...

ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ

জুন উইন্ডোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলা...

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে সৌদি আরবে অবস্থানরত...

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামে...

বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা