ছবি: সংগৃহিত
সারাদেশ

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কেশবপুর উপজেলা কৃষি অফিস চত্বরে ফিতা কেটে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেশবপুরের বাস্তবায়নে আয়োজিত এ মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত দেশি ও বিদেশি জাতের বিভিন্ন বৈচিত্র্যময় ফলের প্রদর্শনী ও ফল চাষের আধুনিক কৃষি প্রযুক্তি তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, কেশবপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন,কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।উক্ত মেলার মাধ্যমে দেশীয় ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাসায়নিকমুক্ত ফল সংরক্ষণ ও বিপণনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।ফল মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থী ও কৃষক ভাইদের সঙ্গে দিকনির্দেশনামূলক নানান তথ্য আদান- প্রদান করেন। মেলায় এলাকার প্রচুর দর্শনার্থী ও স্থানীয় কৃষকদের সমাগম ঘটে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা