ছবি: আমার বাঙলা
সারাদেশ

জমি বিরোধের জেরে হামলা, কুষ্টিয়ায় আহত ১

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহরের ১ নং ওয়ার্ডের কমলাপুর রেশমবুক এলাকায় বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে এক গৃহবধূর স্বামীকে মারধর ও উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ সুমনা আক্তার সাথী বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডি এবং স্থানীয় সূত্রে জানা যায়, রেশমবুক এলাকার বাসিন্দা মোছাঃ সুমনা আক্তার সাথী ও তার স্বামীর চৌড়হাস এলাকায় আসামীদের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য পূর্বে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও বিবাদীরা তা অমান্য করে আসছিল এবং বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই রাতে বিবাদী ১। মো: কুব্বাত (২১), ২। মোছা: কাজলী (৫০), ৩। মোঃ সাকির (২৩) ও ৪। মোঃ সাদ্দাম (২৭) একজোট হয়ে ভুক্তভোগীর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। ঘর থেকে বের হয়ে এর প্রতিবাদ জানালে বিবাদীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে সাধারণ জখম করে। এ সময় ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন জানিয়ে কুষ্টিয়া সদর থানায় লিখিত জিডি আবেদন দায়ের করেন।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর বলেন বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা