ছবি: সংগৃহীত
জাতীয়

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

অপরাধ দমনে পুলিশকে কঠোর এবং সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও মানবিক হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজবের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার ঠেকানো এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। এসব বিষয়ে জনগণকে নিয়মিতভাবে সচেতন ও অবহিত করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

এ সময় বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং সদস্যদের মনোবল দৃঢ় রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ি...

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

অপরাধ দমনে পুলিশকে কঠোর এবং সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও...

নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় ৩০ জনের হারানো ফোন উদ্ধার

নীলফামারীতে দ্বিতীয় দফায় আরও ৩০টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

রোহিত-কোহলি-জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বৈঠক

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা