ছবি:সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় জনসভায় বক্তব্য দিতে গিয়ে জেলা আমিরের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার লাল মোহাম্মদ তেল ঘরের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বক্তব্য চলাকালীন মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মান্নান হার্ট হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির হামজার তিন বছর আগের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আমির হামজা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

এরই প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার বিকেলে একটি র‌্যালি ও জনসভার আয়োজন করা হয়। কুষ্টিয়া পৌরসভা এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে লাল মোহাম্মদ তেল ঘরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময়ই জেলা আমির আবুল হাসেম অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিতইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামল...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা