ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে সশস্ত্র হামলা: নারীসহ গুলিবিদ্ধ অন্তত ১২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে মাজদিয়ার গ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলামের বাড়িতে দুর্বৃত্তদের চালানো এলোপাতাড়ি গুলিতে নারীসহ অন্তত ১০-১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পুরো এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। এই সুযোগে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রবিউল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে মুহূর্তের মধ্যে বাড়িটি রণক্ষেত্রে পরিণত হয়।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম, কামু, রানা, হাফেজ প্রামাণিক, তমা খাতুন, রুনা ও মুন্নী। এছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা দ্রুত আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই বর্বরোচিত হামলার পর থেকে মাজদিয়ার গ্রামসহ পুরো দৌলতপুরে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় ৩০ জনের হারানো ফোন উদ্ধার

নীলফামারীতে দ্বিতীয় দফায় আরও ৩০টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

লাইফস্টাইল
বিনোদন
খেলা