নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

তরুণদের ভাবনায় লক্ষ্মীপুর উন্নয়ন, ভ্যানগার্ডের ব্যানার লিখন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের শহর থেকে গ্রাম-সবখানেই বইছে নির্বাচনি হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে এবার তরুণদের উৎসাহ ও আগ্রহ তুলনামূলকভাবে বেশি।

সমঅধিকার প্রতিষ্ঠায় তরুণরা এমপি নির্বাচিত হলে যে পরিবর্তনগুলো করতে চায়, তা সংসদ সদস্য প্রার্থীদের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ব্যানার লিখন কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভ্যানগার্ড

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী তরুণরা ব্যানারে লিখে তুলে ধরেন—তারা নির্বাচিত হলে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কী ধরনের উদ্যোগ গ্রহণ করবেন।

বিভিন্ন তরুণ শিক্ষার্থী জানান, তারা এমপি নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি লক্ষ্মীপুরের সৌন্দর্য বৃদ্ধি, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা শাহাদাত জোবায়ের বাবু বলেন, “জুলাই মুভমেন্টের পর তরুণ প্রজন্মের মধ্যে দেশ উন্নয়ন নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা এমপি প্রার্থীদের কাছে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। ব্যানার লিখনের মাধ্যমে তরুণরা তাদের মতামত প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলো যদি তরুণদের এই ম্যান্ডেট বুঝে কাজ করে, তাহলে তাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা