ছবি: সংগৃহীত
খেলা

আর্জেন্টিনার হারে ভাঙল পরীমনির স্বপ্ন

বিনোদন ডেস্ক

বিশ্বকাপ জিতলে আবার বিয়ের পিঁড়িতে বসবেন—এমন ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। তবে আর্জেন্টিনার সেই স্বপ্নভঙ্গের রাতেই নিজের ঘোষণারও ইতি টানলেন তিনি। স্পেনের কাছে ফাইনালে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে পরীমনি লিখেছেন, "বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।"

রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে বদলি হিসেবে নামা ফেরান তোরেসের দুর্দান্ত গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন। শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল মেসিকে সামনে রেখে মরিয়া লড়াই চালিয়েও সমতায় ফিরতে পারেনি ১০ জনের আর্জেন্টিনা। ফলে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।

খেলার মাঝখানে এনজো ফার্নান্দেজ পর পর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সংখ্যাগত সুবিধা নিয়ে অতিরিক্ত সময় শুরু করে স্পেন।

নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরু হতেই ডান দিক দিয়ে আক্রমণ গড়ে তোলে স্পেন। পেদ্রো পোরোর ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নেন নিকো উইলিয়ামস। অসাধারণ দক্ষতায় বলটি নামিয়ে দেন ফেরান তোরেসের সামনে। এক মুহূর্ত দেরি না করে ডান পায়ের জোরালো ভলিতে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

১০৬ মিনিটের সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার হন তোরেস। ২০১৪ সালে জার্মানির মারিও গ্যোৎসের পর প্রথম বদলি হিসেবে ফাইনালে গোলের কীর্তিও গড়েন তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা