খেলা

বিতর্ক ও রোমাঞ্চের উন্মাদনায় কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াইয়ে গল্প লেখা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অসাধারণ বীরত্বগাথা, কঙ্গোর স্বাধীনতা সংগ্রামী প্যাট্রিস লুমুম্বাকে স্মরণ করে মিশেল এমবোলাদিঙ্গার সেই আবেগঘনা শ্রদ্ধা কিংবা নরওয়ের সমর্থকদের সেই অদ্ভুত সুন্দর ভাইকিং নৌকা বাইচের উল্লাস সব মিলিয়ে এবারের আসরটি ছিল সত্যিই রঙিন আর বৈচিত্র্যময়।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮টি দলের টুর্নামেন্টে অভিষেক ঘটে কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর। ফুটবল বোদ্ধাদের একাংশ আশঙ্কা করেছিলেন, দলের সংখ্যা বাড়লে হয়তো বিশ্বকাপের গুণগত মান কমে যাবে।

আটলান্টিক মহাসাগরের মাত্র ৫ লাখ ৩০ হাজার জনসংখ্যার কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। এমনকি নকআউটে আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যায় তারা। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার কিংবা জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইকুয়েডরের সঙ্গে কুরাসাওয়ের ড্র- এই রূপকথাগুলো না থাকলে গ্রুপ পর্ব বেশ ম্যাড়মেড়ে হতো বলেই মত বিশেষজ্ঞদের।

টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে এসে বলা যায়, সাধারণ দর্শকদের হিসাব-নিকাশে আসরটা কিন্তু বেশ জমেছে! এই বিশ্বকাপের কল্যাণেই হয়তো বিশ্বের অসংখ্য মানুষ প্রথমবারের মতো কেপ ভার্দে নামের দেশটির ফুটবল সামর্থ্য সম্পর্কে জেনেছে। এছাড়া একসঙ্গে আফ্রিকার ৯টি দলের পরের পর্বে পা রাখা নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টের অন্যতম বড় প্রাপ্তি।

ফুটবলের এই বিশ্বমহোৎসবে রাজনীতির কালো ছায়াও কিন্তু কম পড়েনি। মাঠের বাইরের বেশ কিছু ঘটনা সাধারণ দর্শকদের মনে তীব্র বিরক্তির জন্ম দিয়েছে। ইরানি জাতীয় দলের সঙ্গে বাজে ও বৈষম্যমূলক আচরণ। তারকা খেলোয়াড় মিশেল এমবোলাদিঙ্গার নিজেরই ভিসা জটিলতা ও নাকচ হওয়ার মতো অদ্ভুত ঘটনা। মার্কিন স্ট্রাইকার বালোগুনের বিতর্কিত নিষেধাজ্ঞা, যার পেছনে নির্লজ্জ প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।

তবে এই অন্ধকারের মাঝেও ভালো দিক হলো বিশ্বকাপের মঞ্চের এই অসঙ্গতিগুলো এখন আর ধামাচাপার উপায় নেই। প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অন্যায় আর উদ্ভট সিদ্ধান্তগুলো স্পষ্ট সবার সামনে।

১৯৩০ সাল থেকে আমরা যা জেনে এসেছি, সেটাই যেন নতুন করে প্রমাণিত হলো ‘বিশ্বকাপ সত্যিই এক অসাধারণ জাদুকরী মঞ্চ’!

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা